ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৭:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১১ জুন ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে। 

শনিবার (১১ জুন) বিকেল ৪ টায় দুর্ঘটনা কবলিত ট্রেনেটি সিলেটের অভিমুখে যাত্রার মাধ্যমে সিলেটের সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় পৌঁছালে পাওয়ার কারে আগুন লাগে। সেখান থেকে দ্রুত চলন্ত ট্রেনটির কয়েকটি বগিতে আগুন লেগে যায়। এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, ট্রেনটিতে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৌলভীবাজার কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।